ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ

আশরাফুজ্জামান, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০২:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 134

পলাশবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-হুমকির অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে দীর্ঘদিনের জমি বিরোধের জেরে একের পর এক মামলা, মারধর, বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও উচ্ছেদের হুমকির অভিযোগ করেছেন একটি পরিবার। এসব ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে নিজেদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ীস্থ বাংলাদেশ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে মোন্নাফ মন্ডল মিঠু।

লিখিত বক্তব্যে মোন্নাফ মন্ডল মিঠু বলেন, মতলুবর রহমান ও বজলুর রহমানসহ কয়েকজনের সঙ্গে তাদের ২ একর ৯৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে ১৯৮৯ সালে প্রতিপক্ষ নিজেদের বাড়িতে আগুন দিয়ে তাদের বিরুদ্ধে জিআর ২৮/৮৯ নম্বর মামলা করে বলে দাবি করেন তিনি। পরে ১৯৯১ সালে আদালতের রায়ে মামলাটি মিথ্যা প্রমাণিত হয় বলেও জানান তিনি।

মোন্নাফ মন্ডলের অভিযোগ, ওই মামলায় সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ ১৯৫৬ সালের একটি দলিল জাল করে ২০০৯ সালে ১ একর ৬৫ শতাংশ জমির মালিকানা দাবি করে পলাশবাড়ী সিনিয়র সহকারী জজ আদালতে ৩৯/০৯ নম্বর বাটোয়ারা মামলা করে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। বিরোধপূর্ণ জমিতে তাদের পরিবার দীর্ঘদিন ধরে বসবাসের পাশাপাশি চাষাবাদ করে আসছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, আইনি প্রক্রিয়ায় সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ বহিরাগতদের ব্যবহার করে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর পলাশবাড়ী থানায় ১১/২২৭ নম্বর এবং ৩১ আগস্ট ৬০২/২০২৬ নম্বর পিটিশন মামলা করা হয়েছে বলে দাবি করেন তারা।

এ ছাড়া গত ২৭ আগস্ট ভুক্তভোগী আমিনুল ইসলাম মন্ডলের ১৬ বছর বয়সী স্কুলছাত্র ছেলে লাবিব মন্ডল প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে হামলা ও মারধরের শিকার হয় এবং তার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ তাকে উদ্ধার করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারটির অভিযোগ, বর্তমানে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি বসতবাড়ি ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, উচ্ছেদ এবং জোর করে ফসল কেটে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

মোন্নাফ মন্ডল মিঠু বলেন, “বিবাদীরা বর্তমানে আমাদের ঘরবাড়ি ভাঙচুর, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, উচ্ছেদ করা এবং জোরপূর্বক ফসল কেটে নেওয়ার হুমকি দিয়ে আসছে। এর ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।”

নিরাপত্তার স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ও আমলী আদালতে ১০৭/১১৭ (সি) ধারাসহ বিভিন্ন ধারায় পৃথক মামলা ও পিটিশন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি নিজেদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়েন্দা সংস্থা ও পলাশবাড়ী থানা পুলিশেরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পলাশবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ

সর্বশেষ আপডেট ০২:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬