ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র লাইলাতুল কদর আজ

বাংলাঅ্যাফেয়ার্স ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 222

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সোমবার (১৬ মার্চ) রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়েছে।

সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনর মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।

সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পবিত্র লাইলাতুল কদর আজ

সর্বশেষ আপডেট ১১:১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬