ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 137

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহণের একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

আইনজীবীরা এ নোটিশ পাঠিয়ে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বুধবার বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। কুমারখালী–রাজবাড়ী রুটে চলাচলকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

জনস্বার্থে নোটিশ পাঠানো হয়েছে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথ উদ্যোগে। এতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দুর্ঘটনার পেছনে অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না তা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা, কর্মক্ষমদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত কারণ প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, সময়স্বল্পতার কারণে প্রথমে ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে, পরবর্তী সময়ে ডাকযোগেও তা পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

সর্বশেষ আপডেট ০৪:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬