শিরোনাম
নেপালে প্রাণহানিতে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের শোক
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 12
নেপালের রাসুয়া ও উত্তরাঞ্চলের আশপাশের জেলাগুলোতে ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, ঢাকা।
এক শোকবার্তায় সংগঠনটি জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনায় যারা স্বজন ও সম্পদ হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে এই কঠিন ও বেদনাদায়ক সময়ে নেপালের জনগণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।
শোকবার্তায় আরও বলা হয়, যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় জনগোষ্ঠী যেন এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর শক্তি ও সাহস অর্জন করতে পারে, সে প্রার্থনাও করা হয়েছে।
































