নীলফামারী- ২ আসনে জামানত বাজেয়াপ্ত হলো যাদের

- সর্বশেষ আপডেট ০৮:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 114
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী দুই সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী মোট বৈধ ভোটের এক অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৩ নীলফামারী- ২ সহকারি রিটার্নিং অফিসার দপ্তর সূত্রে জানা যায়, এ আসনে ১৩৪ টি ভোট কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২,৮৩,৮৪৫ টি। বাতিলকৃত ভোট ৪,৪৩৫ টি এবং সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৮৮,২৮০ টি।
গণ প্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এ আসনে জামনত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৫ হাজার ৫৩৫ ভোট। ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল ফারুক আ: লতিফ ১,৪৫,২০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়লাভ করেছেন।
অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম পেয়েছেন ১,৩৪,৫৭৯ ভোট। তারা উভয়েই প্রয়োজনীয় ভোট সংখ্যা অর্জন করা অর্জন করায় তাদের জামানত বহাল রয়েছে। অন্যদিকে নির্ধারিত সীমা অর্জনে বের্থ হাওয়ায় মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ২৯৩ ভোট, মোঃ সারোয়ার আলম দেয়াল ঘড়ির প্রতীকের প্রার্থী ৩৪৬ ভোট, মোঃ সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকের প্রার্থী ১৮৯ ভোট, এবং হাসিবুল ইসলাম হাতপাখা প্রতীকের প্রার্থী ৩২৩৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। প্রাপ্ত ভোট প্রয়োজনীয় সীমার অনেক নিচে থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা থাকবে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জামানত এর বিধানটি নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা এবং কেবলমাত্র জনসমর্থন সম্পন্ন ও প্রস্তুত প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছে।































