ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৭:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 226

গ্রেফতারকৃত আসামিরা। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নীলফামারীর ডোমার-এ চাঞ্চল্যকর মজনু হত্যা মামলায় নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- ডোমার পৌর এলাকার ছোট রাউতা ময়দানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মতিউর রহমান (২২), মৃত হাচানুর রহমানের ছেলে শাহিন ইসলাম (২০), শাহিন ইসলামের মা সাবিনা আক্তার মমিনা (৪৫) এবং বেলাল হোসেনের স্ত্রী মেরিনা বেগম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আব্দুল মান্নানের পরিবারের সঙ্গে সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে একটি শুকনো গাছ কাটতে গেলে আব্দুল মান্নান, মজনু ও বাবুলকে বাধা দেয় প্রতিপক্ষরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আব্দুল মান্নান, বাবুল ও মজনু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু (৪২)কে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর-এ পাঠানো হয়েছে।

নিহত মজনু ডোমার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে।

ঘটনার রাতে নিহতের স্ত্রী লিপি বেগম বাদী হয়ে সাবেক কাউন্সিলর বেলাল হোসেনকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, এজাহারের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

সর্বশেষ আপডেট ০৭:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬