ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে বিয়ের রাতেই ভয়াবহ দুর্ঘটনা, নিভল দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৪:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 43

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

সাজানো ছিল নতুন জীবনের স্বপ্ন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে বাড়ি ফিরছিলেন বরযাত্রীরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সেই আনন্দ পরিণত হলো হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। নীলফামারীর কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে সাত মাস বয়সী এক শিশু ও এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বর-কনেসহ অন্তত ১২ জন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কিশোরগঞ্জ উপজেলার টেংগনামারী সড়কের খেতুর বাজার ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার সাত মাস বয়সী জীবন ইসলাম এবং একই এলাকার রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কচুকাটা বন্দরপাড়ার মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামের সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বর, নববধূ ও স্বজনসহ প্রায় ১৫ জন একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

রাত প্রায় ৩টার দিকে খেতুর বাজার এলাকায় পৌঁছালে চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

পরে আহতদের কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাত মাস বয়সী জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত বর, নববধূসহ আরও ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে বিয়ের রাতেই ভয়াবহ দুর্ঘটনা, নিভল দুই প্রাণ

সর্বশেষ আপডেট ০৪:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬