ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৮:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 149

দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সচেতনতা র‌্যালি। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

“দুর্যোগ প্রস্তুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্যোগ মোকাবেলায় সবাইকে সবসময় প্রস্তুত থাকতে হবে এবং এ জন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ ও সচেতনতা। তিনি বলেন, এ অঞ্চলে তুলনামূলকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে। বিড়ি-সিগারেট, খড়ের পালা, বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং গ্যাস সিলিন্ডারের অসতর্ক ব্যবহারের কারণে এসব অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমাতে বৈদ্যুতিক তারের নিয়মিত রক্ষণাবেক্ষণ, গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণ বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন করেন। এতে ড্রামের আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন এবং বহুতল ভবনের আগুন নেভানোর কৌশলসহ উদ্ধার কার্যক্রম প্রদর্শন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিসহ বিভিন্ন এনজিওর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সর্বশেষ আপডেট ০৮:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬