নীলফামারীতে চুরি প্রতিরোধ পুলিশের মতবিনিময়

- সর্বশেষ আপডেট ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 143
চুরি প্রতিরোধ ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে নীলফামারীতে জুয়েলার্স, মোবাইল ফোন শোরুমের মালিক এবং বাজার কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ।
বৃহস্পতিবার নীলফামারী থানার প্রাঙ্গণে থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়ানো, চুরি প্রতিরোধে করণীয় এবং পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদের পরিকল্পনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
সভায় জুয়েলার্স ও মোবাইল ফোন শোরুমের মালিক এবং বাজার কমিটির নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি চুরি প্রতিরোধে ব্যবসায়ীদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।































