ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ফেনী
  • সর্বশেষ আপডেট ১২:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 176

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘কারো কোনো বক্তব্য থাকলে তা প্রকাশের সুযোগ রয়েছে। তবে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি দেশে নেই। তিনি বলেন, আমরা নির্বাচন প্রস্তুতির চিত্র দেখছি। সিরাজগঞ্জ ও নাটোর পরিদর্শন করেছি-কোথাও নির্বাচন না হওয়ার মতো কোনো অবস্থা চোখে পড়েনি। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।’

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই এবং কোনো ধরনের প্রচারণা দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করা যাবে না, যোগ করেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা নির্বাচন প্রস্তুতির চিত্র দেখছি। সিরাজগঞ্জ ও নাটোর পরিদর্শন করেছি-কোথাও নির্বাচন না হওয়ার মতো কোনো অবস্থা চোখে পড়েনি। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক। সামনে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে আমরা এগিয়ে যেতে চাই। দেশে ইতোমধ্যে কিছু সংস্কার হয়েছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে, তারা যেন এসব সংস্কার এগিয়ে নেয়-এটাই আমাদের প্রত্যাশা।’

গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘দুর্নীতিমুক্ত রাষ্ট্র, নারীর সমান অধিকার এবং অর্থ পাচার রোধ-এগুলো সার্বজনীন দাবি। এসব বিষয়ে সবাই ‘হ্যাঁ’ বলতে পারেন।’ তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জনগণের স্বার্থ রক্ষা করার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে: অর্থ উপদেষ্টা

সর্বশেষ আপডেট ১২:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬