ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন: নীলফামারীতে সেনাবাহিনীর বিশেষ মহড়া

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৬:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 90

নির্বাচন উপলক্ষ্যে নীলফামারীতে সেনাবাহিনীর বিশেষ মহড়া। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের নীলফামারীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) নীলফামারী স্টেডিয়ামে এই মহড়ার আয়োজন করা হয়।

রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে আয়োজিত এই মহড়ায় দেখানো হয়, নির্বাচন চলাকালে কোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে সেনাবাহিনী কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

মহড়ায় তুলে ধরা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রংপুর বিভাগের আটটি জেলা এবং জয়পুরহাট জেলার দুর্গম কোনো ভোটকেন্দ্রে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রশিক্ষিত প্যারা কমান্ডোরা হেলিকপ্টারে করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কীভাবে দায়িত্ব পালন করবেন।

এই বিশেষ মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের প্যারা কমান্ডো ইউনিটের সদস্যরা অংশ নেন। বাস্তবসম্মত কৌশল ও দ্রুত প্রতিক্রিয়ার মহড়াটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

মহড়া চলাকালে নীলফামারী স্টেডিয়ামের আশপাশে এবং সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা শতশত মানুষ সেনাবাহিনীর এই কার্যক্রম প্রত্যক্ষ করেন। উপস্থিত সাধারণ মানুষ সেনাবাহিনীর দক্ষতা ও প্রস্তুতির প্রশংসা করেন এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তাদের ভূমিকার জন্য বাহিনীটিকে বাহবা দেন।

এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং বদ্ধপরিকর। নির্বাচনের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়ে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন: নীলফামারীতে সেনাবাহিনীর বিশেষ মহড়া

সর্বশেষ আপডেট ০৬:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬