শিরোনাম
নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনা: আ.লীগের তোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
- সর্বশেষ আপডেট ০১:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 187
মাদারীপুরে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক তোতা তস্তার ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নির্বাচন ঘিরে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে নজরদারি চালানো হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন মেজর মিরাজ ও ক্যাপ্টেন শাফিন সরোয়ার। যৌথ বাহিনীর একটি টিম রাত্রীকালীন বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।































