নির্বাচনে কারচুপির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

- সর্বশেষ আপডেট ০৩:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 158
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট কারচুপির আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি বলেন, “শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো কারচুপির সুযোগ নেই।”
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলাপ্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড এবং আনসার-ভিডিপির কর্মকর্তারাও সভায় অংশ নেন।




































