ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা নিশ্চিত হলে ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরার ঘোষণা সাকিবের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 4

ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

নিরাপত্তা ও হয়রানিমুক্ত আইনি পরিবেশ নিশ্চিত করা হলে দুদিনের মধ্যেই দেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন সাকিব আল হাসান। সরকারের পক্ষ থেকে স্বাভাবিক নিরাপত্তা ও আইনি প্রক্রিয়ায় হয়রানি না করার নিশ্চয়তা পেলে ৪৮ ঘণ্টার মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

ভারতের মুম্বাই থেকে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, মামলা মোকাবিলা করতে তার কোনো আপত্তি নেই। তবে তা যেন স্বাভাবিক আইনি পরিবেশে হয়—এটাই তার মূল শর্ত। তার ভাষায়, নিরাপত্তা ও মৌলিক নিশ্চয়তা থাকলে তিনি পরের দিনই দেশে ফিরে আদালতে হাজির হতে প্রস্তুত।

তিনি আরও দাবি করেন, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় দৈনন্দিন আর্থিক ও আইনি জটিলতা তৈরি হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত মামলাগুলোও এ কারণে নিষ্পত্তি করা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। যদিও তদন্ত দীর্ঘ সময় চললেও কোনো অনিয়ম প্রমাণ হয়নি—এমন দাবি তার।

অতীত পরিস্থিতির প্রসঙ্গ টেনে সাকিব জানান, ২০২৪ সালের অক্টোবরেও দেশে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। দুবাইয়ে যাত্রাবিরতির সময়ই তাকে জানানো হয় দেশে না ফেরাই ভালো হবে, ফলে তাকে ফিরে যেতে হয়।

রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ নিয়েও তিনি কথা বলেন। জুলাই আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকায় পরিস্থিতির গভীরতা শুরুতে বুঝতে পারেননি বলে জানান তিনি। ইন্টারনেট সীমাবদ্ধতার কারণে তথ্য আপডেটও পাননি বলে তার ব্যাখ্যা। একইসঙ্গে আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানান তিনি।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সাবেক এই সংসদ সদস্য বলেন, যে দলে যুক্ত হয়েছেন, তার প্রতি অনুগত থাকার চেষ্টা করেছেন সবসময়। পল্টিবাজি তার স্বভাব নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছে—এটিকে তিনি ‘পরিকল্পিত পরিস্থিতি’ হিসেবে দেখেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিরাপত্তা নিশ্চিত হলে ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরার ঘোষণা সাকিবের

সর্বশেষ আপডেট ০৪:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬