নরসিংদীতে ১,৫৫০ ইয়াবাসহ আটক ১
- সর্বশেষ আপডেট ১০:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 18
নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ তানভীর ভূঁইয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নরসিংদী সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। এ সময় তানভীর ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবপুর উপজেলার গাসিরদিয়া গ্রামের নাঈম ভূঁইয়ার ছেলে।
শুক্রবার সকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসাইল এলাকার চক্ষু হাসপাতালের সামনে অভিযান চালানো হয়।
ওসি এ আর এম আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানকালে তানভীরকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান ‘শূন্য সহনশীলতা’। মাদক কারবারি, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

































