ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৩:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 8

নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। পরে নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়জিদ বিন মুনসুর, নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শিমুল রায়হান, নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফারুক উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী শহর সার্ভিস টিমের প্রেসিডেন্ট কৃষিবিদ মো. আব্দুস সালাম, পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা ও সরকার ছগির আহমেদসহ অন্যরা।

এ সময় যুব রেড ক্রিসেন্ট, স্কাউট, স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ কখনো বলে-কয়ে আসে না। তাই দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া, দুর্যোগ চলাকালে করণীয় সম্পর্কে জানা এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা তৈরি করা জরুরি।

তাঁরা আরও বলেন, অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার মতো মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করতে হবে। একই সঙ্গে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি ও টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সর্বশেষ আপডেট ০৩:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬