ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষে ঐক্য ও সম্প্রীতির আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 263

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীর প্রতি ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় ঐক্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এটি জাতি-ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে এক আনন্দময় মিলনের বন্ধনে যুক্ত করে।

রাষ্ট্রপতি আরও বলেন, নববর্ষ শুধু উৎসব নয়, এটি নতুন আশা, সম্ভাবনা ও অগ্রযাত্রার প্রতীক। অতীতের ব্যর্থতা ও হতাশা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও এই দিন থেকেই আসে।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে সরকার কৃষি খাতে ‘কৃষক কার্ড’ চালুসহ বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচি শুরু করেছে, যা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি সবাইকে আহ্বান জানান পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নববর্ষে ঐক্য ও সম্প্রীতির আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ আপডেট ১০:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬