ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকারকে ঘিরে ঢাকা–লন্ডন সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 89

ফাইল ছবি

অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তাসহ পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) এক মুখপাত্র জানিয়েছেন, নতুন সরকার গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ধারাকে আরও এগিয়ে নেবে বলে তারা আশা করছে।

একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে ফলাফল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখেছে লন্ডন।

ব্রিটিশ সরকারের ওই কর্মকর্তা বলেন, এই নির্বাচন বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানায় যুক্তরাজ্য। পাশাপাশি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানানো হয়।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, অর্থনীতি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারগুলো বাস্তবায়নে ভবিষ্যতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন সরকারকে ঘিরে ঢাকা–লন্ডন সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা

সর্বশেষ আপডেট ০৩:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬