ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন চার্টে চলবে গণপরিবহন, কোন রুটে কত ভাড়া?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 59

জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বর্ধিত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। প্রতিটি গাড়িতে নতুন চার্ট টাঙানো থাকবে।

শনিবার নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।

নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এই রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। সেই সঙ্গে ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯১১ টাকা। এছাড়া ঢাকা (গাবতলী) থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা।

এদিকে সায়েদাবাদ রুটের আওতায় ঢাকার সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫২ টাকা। সেই সঙ্গে ঢাকার সায়েদাবাদ থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে সায়েদাবাদ থেকে সিলেট রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ টাকা। পাশাপাশি এই রুটে চলাচল করা ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৪০ টাকা। সেই সঙ্গে সায়েদাবাদ থেকে বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা। আর সায়েদাবাদ থেকে খুলনা রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ৬৯০ টাকা। এছাড়াও সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ থেকে টেকনাফে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ১ হাজার ৩৩৫ টাকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন চার্টে চলবে গণপরিবহন, কোন রুটে কত ভাড়া?

সর্বশেষ আপডেট ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬