ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 104

নিজ কার্যালয়ে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হয়।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি প্রথমে চাকরিচ্যুত হন এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি এসপি পদমর্যাদায় পুনর্বহাল হন। এরপর সুপারনিউমারি পদে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬