ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লিফলেট বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 120

ধানমন্ডি ৩২ থেকে লিফলেট বিতরণ শুরু

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১৪ নভেম্বর) দলটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য উৎপল সাহা। এ সময় উপস্থিত ছিলেন নিষদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রুবেল মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন মাসুম এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা নাদিম ও শাওনসহ অন্য নেতাকর্মীরা।

ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করে নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন।

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারা দেশে আট দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করার কথা রয়েছে। এ ছাড়া ১৫ নভেম্বর সব সাংগঠনিক ইউনিটে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

দলটির আট দফা দাবির মধ্যে রয়েছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা ও বিচারিক রায় বাতিল, রাজবন্দিদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় দলটির প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, মিছিল, সভা-সমাবেশসহ সাংগঠনিক কার্যক্রমও রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লিফলেট বিতরণ শুরু

সর্বশেষ আপডেট ০১:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬