ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে টিকটকার বিপি ইমরান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 595

কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরান। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

সাভারের আশুলিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (১৫ মার্চ) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহারে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, বিপি ইমরান দীর্ঘদিন ধরে তাকে দিয়ে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও তৈরি করাতেন। সম্প্রতি তিনি এসব ভিডিও তৈরিতে অনাগ্রহ প্রকাশ করলে গত ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

এছাড়াও অভিযোগ রয়েছে, ঘটনার পর মামলার অপর দুই আসামি জুনায়েত ও সোমাইয়ার সহযোগিতায় ভুক্তভোগীকে মারধর করা হয়। পরে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া মো. ইমরান আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আবদুল কাইয়ুমের ছেলে। তিনি এলাকায় ভাড়া বাসায় থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি ও টিকটক ভিডিও বানাতেন। মামলায় ইমরান ছাড়াও জুনায়েত ও সোমাইয়া নামে আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধর্ষণের অভিযোগে টিকটকার বিপি ইমরান গ্রেফতার

সর্বশেষ আপডেট ০৪:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬