ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধবলগুড়িতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
  • সর্বশেষ আপডেট ১২:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 150

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় ভারতের পাঁচশ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

তিনি ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানান, ভারতীয় চোরা কারবারিদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকার শূন্যরেখায় অবস্থান নিয়ে অবৈধভাবে ভারতে যান আলী হোসেনসহ সাত-আট বাংলাদেশি। এ সময় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান। আর বাকিরা পালিয়ে এলেও আলী হোসেনের লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বিজিবি তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধবলগুড়িতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সর্বশেষ আপডেট ১২:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬