ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 81

দুর্নীতির অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু বরখাস্ত।

দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ সাইফুজ্জামান চুন্নুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি সবশেষ লালমনিরহাট গণপূর্ত অধিদপ্তরে কমর্মরত ছিলেন।

গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাইফুজ্জামান ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ কর্মরত থাকাকালীন ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’-এর মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে W-1 প্যাকেজকে DPP, RDPP বা HOPE-এর অনুমোদন ছাড়াই ৮টি পৃথক প্যাকেজে বিভক্ত করে ইজিপি প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডার আহবান করেন।

এই আটটি প্যাকেজ বাস্তবায়নের সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে বিল প্রদানের বিপরীতে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (NDEL) ছাড়া অন্য আটটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ২০২৩-২৪ অর্থবছরে ৬৩১.৯৭ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। এতে সরকারী অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার নিশ্চিত হয়েছে।

সাইফুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত অবস্থায় থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রক্রিয়াটি সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং দুর্নীতি দমন নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তের মাধ্যমে তদন্ত চলমান থাকবে এবং প্রমাণিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্নীতির অভিযোগে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু বরখাস্ত

সর্বশেষ আপডেট ০৮:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬