ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় অবৈধ তেল বেচাকেনা, ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ১২:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 64

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ক্রেতা ও এক বিক্রেতাকে জরিমানা করেছে প্রশাসন। একই সঙ্গে বিপুল পরিমাণ অকটেন জব্দ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পলাশ ফিলিং স্টেশন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। প্রথমে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরবর্তীতে দীঘিনালা জোন, পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ক্রেতা রাজন কর্মকার ও পলাশ ফিলিং স্টেশনের মালিক পরিমল নাগকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রায় ৯০ লিটার অকটেন জব্দ করা হয়।

জানা গেছে, অভিযুক্ত রাজন কর্মকার অতিরিক্ত লাভের আশায় তেল সংগ্রহের বিষয়টি স্বীকার করেছেন।

জরিমানা কার্যক্রম পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ। তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় অবৈধ তেল বেচাকেনা, ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

সর্বশেষ আপডেট ১২:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬