দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের
- সর্বশেষ আপডেট ০৫:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 195
আয়ারল্যান্ডের বিপক্ষে কর্তৃত্ব করে জিততে চেয়েছিলেন টি-২০ দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জিততে পরীক্ষায় পড়তে হয়েছিল স্বাগতিকদের। অবশেষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ সিরিজে জিতেছে ২-১ ব্যবধানে।
মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে বোলিং করে এক বল থাকতে ১১৭ রানে আইরিশদের অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে নেমে ১৩.৪ ওভারে তানজিদ তামিমের ফিফটিতে সহজ জয় তুলে নিয়েছে লিটন দাসের দল।
ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ম্যাচের মতো এদিনও ভালো শুরু পায় আইরিশরা। ৪ ওভারে ৩৮ রান তুলে প্রথম উইকেট হারায় তারা। টিম টেক্টর ১০ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রান করে আউট হন। ষষ্ঠ ওভারে দ্বিতীয় উইকেট হারিয়ে ১০ ওভার শেষে ৬৬ রানে ৪ উইকেট হয়ে যায় সফরকারীরা।
ওই ধাক্কা আর সামলে উঠতে পারেননি পল স্টালিংরা। অধিনায়ক স্টার্লিং দলের পক্ষে সর্বাধিক ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। পাঁচটি চার ও একটি ছক্কা তোলেন তিনি। মিডল অর্ডারে ডকরেল ২৩ বলে ১৯ ও ডিলানি ১২ বলে ১০ রান করেন।
বল হাতে একাদশে ফিরে লেগ স্পিনার রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ৩ ওভার হাত ঘুরিয়ে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া পেসার শরিফুল ইসলাম ৩ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী ও সাইফউদ্দিন।


































