ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাপুটে জয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 143

লা লিগা শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার দিবাগত রাতে ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৪-১ ব্যবধানে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৯ পয়েন্ট এগিয়ে আছে কাতালান ক্লাবটি।

দীর্ঘদিন গোলশূন্য থাকার পর এই ম্যাচে জোড়া গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ান ফেরান তোরেস। ম্যাচের ৯ মিনিটে লামিনে ইয়ামালের কর্নার থেকে হেডে প্রথম গোলটি করেন তিনি। এরপর ২৫ মিনিটে ইয়ামালের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটির দেখা পান তোরেস। ভাগ্য সহায় হলে হ্যাটট্রিকও পেতে পারতেন, কিন্তু একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

১৮ বছর বয়সী ইয়ামাল এই ম্যাচে নিজের ১০০তম লা লিগা ম্যাচ খেলেন এবং দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। দুটি গোলে সহায়তার পাশাপাশি তিনি নিজেও একটি গোল করেন। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর পল লোজানোর গোল এস্পানিওলকে কিছুটা আশার আলো দেখায়। কিছু সময়ের জন্য বার্সার রক্ষণভাগে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি তারা।

লিগ শিরোপার দিকে বড় অগ্রগতি হলেও সামনে বার্সার জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। আগামী মঙ্গলবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাপুটে জয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

সর্বশেষ আপডেট ০১:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬