শিরোনাম
তোফায়েল আহমেদ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 194
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) তাঁর পরিবারের এক সদস্য জানান, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ভালো নয় এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।
কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করছেন তোফায়েল আহমেদ। স্ট্রোকজনিত জটিলতার কারণে শরীরের একটি অংশ আংশিকভাবে প্যারালাইজড হয়ে আছে বলে জানা গেছে। তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

































