ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্ক-অস্ট্রেলিয়ায় শুক্রবার, সিঙ্গাপুরে শনিবার ঈদ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 211

তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে তিন দেশই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে ভিত্তি ধরে সিদ্ধান্ত নিয়েছে—ফলে ভিন্ন দিনে পালিত হবে ঈদ।

তুরস্ক জানিয়েছে, শুক্রবার দেশটিতে ঈদ উদযাপিত হবে। তাদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই দিনে ঈদ পালনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াও।

দেশটির ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ জানিয়েছে, হিজরি ১৪৪৭ সালের রমজান মাস শেষ হবে বৃহস্পতিবার, আর শুক্রবার শুরু হবে শাওয়াল। নতুন চাঁদের অবস্থান, সূর্যাস্তের সময় এবং আশপাশের অঞ্চলে চাঁদের দৃশ্যমানতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সময় নির্ধারণ করেছে তারা।

অন্যদিকে সিঙ্গাপুরে ঈদ হবে শনিবার। দেশটির হিসাব বলছে, বৃহস্পতিবার সেখানে শাওয়ালের চাঁদ দেখা সম্ভব নয়—তাই একদিন পর উৎসব।

এখন তিন দেশেই রমজানের শেষ প্রহর চলছে। ইতোমধ্যে স্থানীয় ও প্রবাসী মুসলিমরা ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তুরস্ক-অস্ট্রেলিয়ায় শুক্রবার, সিঙ্গাপুরে শনিবার ঈদ

সর্বশেষ আপডেট ০৮:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬