ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান মানুষের আস্থা অর্জন করেছেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 119

মে দিবসের আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের আস্থা অর্জন করে ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়েছেন এবং দেশের অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন।

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত মে দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান।

ফখরুল বলেন, তারেক রহমান শুধু রাজনৈতিক নেতা নন, তিনি মেহনতি মানুষের প্রতীক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার ভাষায়, অতীতে দেশের ব্যাংক ও অর্থনীতি যে সংকটে পড়েছিল, তা পুনর্গঠনের পথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। নিহত শ্রমিকদের স্মরণ করার পাশাপাশি হকারদের পুনর্বাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান। এছাড়া শ্রমিক সন্তানদের শিক্ষা নিশ্চিত করা এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় তিনি বলেন, সংসদে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে তিনি একজন রাষ্ট্রনায়কের অবস্থান হিসেবে দেখছেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যাশার কথা উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমান মানুষের আস্থা অর্জন করেছেন: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৯:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬