ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে পরিণত হবে: এড. জয়নুল আবেদীন

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১০:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 209

নারী, শিশু ও তরুণদের তথা জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংসদীয় বিশেষ কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন নারী মৈত্রীর কোঅর্ডিনেটর নাসরিন আকতার। এছাড়াও বক্তব্য দেন

বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান এবং সিটিএফকে-বাংলাদেশ এর লিড পলিসি এডভাইজর মো. মোস্তাফিজুর রহমান, নারী মৈত্রী মাদার্স ফোরামের আহ্বায়ক শিবানী ভট্টাচার্য, নারী মৈত্রী টিচার্স ফোরামের সহ আহ্বায়ক শামীমা নাসরিন, তামাকবিরোধী ইয়ূথ ফোরামের সদস্য তাসফিয়া নওরিন, মৌসুমী আক্তার মৌ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী মৈত্রীর প্রোগাম অফিসার সালমা আকতার শান্তা।
জয়নুল আবেদীন বলেন, ‘আমরা মনে করি, রাজস্বের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এটি বিবেচনায় নিয়ে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে কমিটিতে যাচাই-বাছাই করা হয়েছে । সংসদীয় বাধ্যবাধকতা মেনে নির্ধারিত সময়ের মধ্যেই অধ্যাদেশটিকে আইনে পরিণত করা হবে। কারণ সংসদ সদস্যরা তামাকের ক্ষতিকর দিকগুলোর কুফল আলোচনাতে তুলে ধরবেন। আমরা আশা করছি, এই আইনটি সংসদে পাশ করতে সক্ষম হবো।’
সেসঙ্গে তিনি এও বলেন, বিভিন্ন সংগঠন তামাক বিরোধী ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। সেদিক থেকে সংসদ সদস্যদের পক্ষ থেকে তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
শাহীন আকতার ডলি বলেন, ‘তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি।’ এই স্লোগানই হোক প্রতিটি মানুষের স্লোগান। কারণ তামাকের ক্ষতি কেবল ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় অর্থনীতির ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।’
টোব্যাকো এটলাস ২০২৫-এর তথ্য তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে নারীদের মধ্যে ১১ শতাংশেরও বেশি নারী মৃত্যুবরণ করে তামাকজনিত রোগে।
তাই নারীস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ২০২৫ কে আইনে রূপান্তর করার জন্য জোড়ালো আবেদন জানান তিনি।’

নাসরিন আকতার প্রবন্ধে তুলে ধরেন, টোব্যাকো এটলাস ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে বছরে তামাকজনিত রোগে মৃত্যু হয় প্রায় ২ লাখ মানুষের, যা দৈনিক গড়ে প্রায় ৫৪৬ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী ২০২৪-২৫ বছর তামাক খাত থেকে রাজস্ব আয় হয়েছিল প্রায় ৪১ হাজার কোটি টাকা পক্ষান্তরে, তামাক ব্যবহারজনিত কারণে মৃত্যু, অন্যান্য স্বাস্থ্য ক্ষতি এবং পরিবেশের ক্ষতি বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। অর্থাৎ প্রাপ্ত রাজস্বের চেয়ে ক্ষতি দ্বিগুনেরও বেশি। সুতরাং তামাকের ব্যবহার ও তামাক পণ্যের ব্যবসা জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতি- কোনোকিছুর জন্যই লাভজনক নয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩.এ এবং ৩.৪ অর্জনের জন্যও তামাক নিয়ন্ত্রণ জরুরি।

প্রবন্ধে তুলে ধরা হয়, বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়াক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলতে স্বাক্ষর করে। এরিই ধারাবাহিকতায় ২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন প্রণয়ন করা হয়। কিন্তু সময়ের পরিক্রমায় আইনটি যুগোপযোগী করার প্রয়োজনীয়তা দেখা দিলে ডব্লিউএইচও এফসিটিসি এর আলোকে বিদ্যমান আইনকে যুগোপযোগী করতে ’ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।
প্রবন্ধে অধ্যাদেশে আনিত গুরুত্বপূর্ণ সংশোধনীসমূহ তুলে ধরা হয়। পরোক্ষ ধূমপান প্রত্যক্ষ ধূমপানের সমান ক্ষতিকর বিধায় পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের সুরক্ষার জন্য পাবলিক প্লেস এবং গণপরিবহণে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা; তরুণদের ধূমপানে আকৃষ্ট করা বন্ধ করার জন্য বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্রদর্শন নিষিদ্ধ করা এবং প্রিন্ট, ইলেকট্রনিক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওটিটি ও ডিজিটাল মিডিয়াসহ যেকোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের সকল প্রকার বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা। এ ছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলাধূলার স্থানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা এবং তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে বিদ্যমান ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ এলাকা জুড়ে সচিত্র স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবাণী মুদ্রণের বিধান সংযোজন।

এও বলা হয়, এই অধ্যাদেশটি আইনে পরিণত হলে, অকালমৃত্যু ও স্বাস্থ্যব্যয় বহুলাংশে হ্রাস পাবে এবং কিশোর ও তরুণ সমাজ তামাকের ব্যবহার থেকে দূরে থাকবে।

শিবানী ভট্টাচার্য বলেন, ’হার্ম রিডাকশন এর নামে তামাক কোম্পানিগুলো ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচ ইত্যাদি নানা নামে নতুন নতুন নিকোটিন পণ্য বাজারজাত করছে। যা তামাক ব্যবসায়ী চক্রের এক অভিনব ব্যবসায়িক কৌশল। এই কৌশলের মাধ্যমে তারা কিশোর-তরুণদের বিভ্রান্ত করে দেশের কিশোর-তরুণদের আর এক নেশার জগতে ঠেলে দিচ্ছে। এ থেকে মুক্তি পেতে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইনে রূপান্তর করতে হবে। তিনি আরো বলেন, সরকার তাদের নির্বাচনী ইশতেহারে তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনী উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলো। তাই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইনে রূপান্তর করার মাধ্যমে প্রতিশ্রুতি রক্ষার দাবি জানাচ্ছি।

তাসফিয়া নওরিন বলেন, ’সর্বশেষ জনশুমারি (২০২২) অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২৮ শতাংশই তরুণ। এই তরুণ জনগোষ্ঠীকে পাস কাটিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়। কারণ তামাক কোম্পানির প্রধান টার্গেট এই তরুণ জনগোষ্ঠী। তাই তামাক কোম্পানির এই কূটকৌশল রুখে দিতে প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে পরিণত করা। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে চলমান সংসদের প্রথম অধিবেশনেই অধ্যাদেশটি আইনে পরিণতকরার জোর দাবি জানাচ্ছি।’
বক্তারা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে রূপান্তর করার জোর দাবি জানিয়েছেন।

সভায় আরো উপস্থিত ছিলেন তামাকবিরোধী মায়েদের ফোরামের সদস্য , তামাকবিরোধী শিক্ষক ফোরামের সদস্য , তামাকবিরোধী নারী সাংবাদিক ফোরামের সদস্য , তামাকবিরোধী ইয়ূথ ফোরামের সদস্য এবং বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে পরিণত হবে: এড. জয়নুল আবেদীন

সর্বশেষ আপডেট ১০:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬