ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমিনের কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০২:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 16

স্কুলছাত্রী তাজমিন

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার সদর থানাকে এ নির্দেশ দেওয়া হয়।

কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী এ আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনে আইনজীবী মোহাম্মদ রাশেদ অভিযোগ করেন, রাজু তাজমিনকে প্রলোভন দেখিয়ে কক্সবাজারে নিয়ে ধর্ষণ করেছেন। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনেন তিনি।

তাজমিন হত্যা মামলায় হোটেল কর্মচারী রাজু আটক

আইনজীবী রাশেদ বলেন, রাজু তাজমিনকে কক্সবাজারে না আনলে পরবর্তী সময়ে এমন ঘটনা ঘটত না বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, ভালোবাসার অভিনয় করে তাজমিনকে কক্সবাজারে নিয়ে ধর্ষণ করা হয়েছে। বিবেকের তাড়না থেকেই তিনি এ মামলা করার উদ্যোগ নিয়েছেন বলে জানান।

এর আগে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজারে যায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তবে জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লায় নিয়ে যাওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়।

কুমিল্লা পুলিশ তাঁকে নিতে অস্বীকৃতি জানালে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তাজমিনের কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

সর্বশেষ আপডেট ০২:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬