ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের ভূ-রাজনীতি নিয়ে সচেতন হতে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০১:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 132

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পরিবেশ সমস্যাগুলো শুধুমাত্র অর্থনীতি বা পরিকল্পনার বিষয় নয়; এটি মানব সভ্যতার অস্তিত্বের সঙ্গে সরাসরি যুক্ত। তরুণদের একাডেমিক সীমাবদ্ধতা ভেঙে সমসাময়িক বিশ্ব রাজনীতি, জ্বালানি সংকট ও পরিবেশের গভীর সম্পর্ক বোঝার প্রয়োজন আছে।

বুধবার সিরডাপ মিলনায়তনে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) আয়োজিত ‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পরিবেশগত সমস্যা অনেক সময় অদৃশ্য থাকে, তাই সাধারণ মানুষ আক্রান্ত হওয়ার আগে এর ভয়াবহতা বোঝে না। এমনকি বিশ্বের কিছু ক্ষমতাধর নেতা বিজ্ঞান অস্বীকার করে জলবায়ু পরিবর্তনকে চ্যালেঞ্জ করেছেন।

এ পরিস্থিতিতে তরুণদের সচেতন করা এবং সেই সচেতনতা ছড়িয়ে দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি হরমুজ প্রণালীর সংকটের উদাহরণ দিয়ে বলেন, বিশ্ব আজ জ্বালানি ও অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে। আমাদের আমদানি নির্ভর জ্বালানি নীতি এবং বাণিজ্য ঘাটতি অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। তরুণ নীতিনির্ধারকদের বুঝতে হবে, জ্বালানি উৎস নিয়ন্ত্রণের জন্য বৈশ্বিক প্রতিযোগিতা কতটা তীব্র এবং রক্তক্ষয়ী হতে পারে।

মন্ত্রী আরও বলেন, যুদ্ধ শিল্প ও উগ্র জাতীয়তাবাদ কীভাবে বিশ্ব রাজনীতি ও পরিবেশকে প্রভাবিত করে, তা তরুণদের জানতে হবে। পরিবেশবিজ্ঞানের জ্ঞানকে সামাজিক ও রাজনৈতিক ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করলে তা ব্যবহারযোগ্য জ্ঞান হিসেবে রূপ নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং নাগরিক সমাজের প্রতিনিধি।

দুদিনের এই অলিম্পিয়াডে লিখিত পরীক্ষা, বিতর্ক ও বক্তৃতার মাধ্যমে সেরা বিজয়ীরা নির্ধারণ করা হবে। আগামীকাল সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তরুণদের ভূ-রাজনীতি নিয়ে সচেতন হতে হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:০১:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬