ঢাকা-দিল্লি সম্পর্ক হবে স্বার্থের ভিত্তিতে: পররাষ্ট্র মন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 704
পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিদ্যমান সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বার্থের ভিত্তিতেই ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে তারা অপেক্ষায় রয়েছেন। আশা করা হচ্ছে, শিগগিরই সফরটি বাস্তবায়িত হবে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম সম্মেলন। ব্রিকসের সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


































