ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
খলিলুরকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন

ঢাকা-ইসলামাবাদ বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 303

ড. খলিলুর রহমান (বাঁয়ে) ও মোহাম্মদ ইসহাক দার ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। আলাপকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হন তারা।

রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দায়িত্ব গ্রহণ উপলক্ষে ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানান ইসহাক দার। ফোনালাপে তারা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে নতুন গতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বহুপাক্ষিক ফোরামে সমন্বয় জোরদারের বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে সামনে রেখে একটি ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন দুই মন্ত্রী।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খলিলুরকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন

ঢাকা-ইসলামাবাদ বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে ঐকমত্য

সর্বশেষ আপডেট ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬