ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার যানজট নিরসনে ‘জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 246

কোন ওয়েটিং টাইম নেই, চৌরাস্তায় নেই কোন যানজট। যাত্রাবাড়ী বা গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ করে একবারেই দিয়াবাড়ী পর্যন্ত চলে যাবেন জিরো সিগন্যালে। এক মুহূর্তের জন্য থামতে হবে না। এমনই একটি স্বপ্নের ঢাকা গড়ার প্রস্তুতি নিচ্ছে বর্তমান সরকার।

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার এমনই এক আধুনিক রূপ দেয়ার লক্ষ্যে ‘জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল’ নামের একটি প্রকল্প নিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছে সরকার। যেটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে জিরো সিগন্যাল এক্সপ্রেসওয়ের মাধ্যমে উত্তর-দক্ষিণ ও পূর্ব পশ্চিমের ১০৫ কিলোমিটার রাস্তার কানেকটিভিটি তৈরী করবে। এই রাস্তায় লালবাতি, হলুদবাতি বা সবুজ বাতির কোন সিগন্যাল থাকবে না। পথচারী পারাপার ও ধীরগতির যান চলাচলের পৃথক ব্যবস্থা থাকবে।

প্রকল্পটি বাস্তবায়ন করতে ইন্টার সেকশন সিগন্যাল বসাতে হবে ৮০টি এবং ৪৩টি প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে। এরমধ্যে ৬টি অবকাঠামো বর্তমানে বিদ্যমান রয়েছে। সুতরাং বাকী ৩৭টি অবকাঠামো নির্মাণ করতে হবে। অবশ্য আপাতত ৩০টি অবকাঠামো নির্মাণ করা গেলেই চালু করা যাবে স্বপ্নের সেই কানেকটিভিটি।

অবকাঠামোর স্থানগুলো হচ্ছে- নিমতলী বাসষ্ট্যান্ড, হযরত গোলাপশাহ মোড়, কাকরাইল, শান্তিনগর, রামপুরা টিভি, নতুন বাজার, আজমপুর, জমজম টাওয়ার, ময়লার মোড়, মিরপুর ক্যান্টনমেন্ট, মিরপুর-১০, সনি সার্কেল, বাংলা কলেজ, টেকনিক্যাল মোড়, আড়ং, সাইন্সল্যাব, নীলক্ষেত মোড়, পলাশী মোড়, শহীদ মিনার, শিক্ষা ভবন-হাইকোর্ট মোড়, মৎস্য ভবন, কাকরাইল, তেজগাঁও সাউথ, তেজগাঁও নর্থ, মহাখালী বাসস্ট্যান্ড, গুলশান লিংকরোড, মহাখালী রেলক্রসিং, বনানী সাউথ, বনানী নর্থ, আগারগাঁও বাসষ্ট্যান্ড, জিয়া উদ্যান-উড়োজাহাজ চত্ত্বর, বিজয় স্বরণী, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ মোড়, আবুল হোটেল, দিয়াবাড়ি ও কাজিপাড়া।

এক গবেষণায় দেখা গেছে যানজটের কারণে ঢাকায় যানবাহনের গড় গতি ঘন্টায় ৪ কিলোমিটারে নেমে এসেছে। এখানে বসবাসরত মানুষের দৈনিক ৯০ লাখ কর্মঘন্টা অপচয় হয়। তেল অপচয় হয় ১.৮ কোটি লিটার, যার দৈনিক ব্যয় ২১৬কোটি টাকা এবং বাৎসরিক ব্যয় আনুমানিক ৭৮ হাজার কোটি টাকা।

শুধু তাই নয় এর কারণে প্রতিবছর উৎপাদনশীলতা হ্রাস, জ্বালানি অপচয় ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যয়ের ফলে দেশের অর্থনীতিতে আনুমানিক ক্ষতির পরিমাণ ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা মোট জিডিপি প্রায় ৭ থেকে ১১ শতাংশ কমিয়ে দিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার যানজট নিরসনে ‘জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল’

সর্বশেষ আপডেট ১১:১৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬