ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার তেজগাঁও ও সায়েন্স ল্যাবে ৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 166

রাজধানীর তেজগাঁও ও সায়েন্স ল্যাব এলাকায় আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সায়েন্স ল্যাব এলাকায় প্রাণ হারিয়েছেন বাবা ও তার তরুণী মেয়ে।

নিউমার্কেট থানাধীন সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯) নিহত হয়েছেন। সাজু আহমেদ গণপূর্ত অধিদপ্তরে কর্মরত ছিলেন এবং সপরিবারে দক্ষিণ শাজাহানপুরে থাকতেন।

পথচারী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে যাচ্ছিলেন সাজু আহমেদ। সায়েন্স ল্যাব মোড়ে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে দুজনেই ছিটকে পড়েন। সাজু আহমেদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের চ্যানেল আই অফিস সংলগ্ন ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশা চালক মো. আলিম (৪০) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২) নিহত হন।

নিহত হারুনুর রহমানের স্বজন নাবিল জানান, স্ত্রী ও বোনকে নিয়ে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন হারুনুর। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক চালক ও হারুনুরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হারুনুরের স্ত্রী ও বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার তেজগাঁও ও সায়েন্স ল্যাবে ৪ জনের প্রাণহানি

সর্বশেষ আপডেট ১২:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬