ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে লাইসেন্স করা উইন্ডোজ চাইলেন পলক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ট্রাইব্যুনালে লাইসেন্স করা উইন্ডোজ চাইলেন পলক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসে ব্যবহৃত কম্পিউটারের উইন্ডোজ সফটওয়্যারকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে দাবি করেছেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সঙ্গে ট্রাইব্যুনালে লাইসেন্স করা উইন্ডোজ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনাল-১-এর উদ্দেশে এসব কথা বলেন পলক। এ সময় বিচারকের আসনে ছিলেন মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় এদিন নবম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীর জবানবন্দি শেষ হলে কাঠগড়ায় থাকা পলক ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কথা বলেন।

পলক জানান, নবম সাক্ষীকে জেরা শুরুর আগে তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে চান। পাশাপাশি নামাজ ও দুপুরের খাবারের জন্যও সময় প্রয়োজন। এ কারণে সাক্ষীকে জেরা শুরুর আগে দুই ঘণ্টা সময় দেওয়ার অনুরোধ করেন তিনি।

এ সময় নিজের নিরাপত্তাব্যবস্থা নিয়েও কথা বলেন পলক। তিনি বলেন, তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরানো হয়েছিল। তার মাথায় ভারী কিছু না দেওয়ার পরামর্শ চিকিৎসক দিয়েছেন বলেও জানান তিনি।

পলকের ভাষ্য, গাড়ি থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময়ও তাকে একইভাবে আনা হয়। তার দাবি, ট্রাইব্যুনাল একটি নিরাপদ জায়গা। সেখানে অল্প সময়ের জন্যও হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরানোর কারণ তিনি বুঝতে পারছেন না।

এরপর ট্রাইব্যুনালের সাইবার নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন পলক। তিনি বলেন, ট্রাইব্যুনাল সাইবার ঝুঁকিতে রয়েছে। এখানকার কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’। তাই ট্রাইব্যুনালে লাইসেন্স করা উইন্ডোজ ব্যবহারের অনুরোধ জানান তিনি।

পলকের বক্তব্যের পর এ বিষয়ে প্রসিকিউশনের অবস্থান জানতে চান ট্রাইব্যুনাল। তবে পলকের চাওয়া দুই ঘণ্টা সময় দেওয়ার বিরোধিতা করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

প্রসিকিউটর তামিম বলেন, পলককে যে নিরাপত্তাব্যবস্থায় ট্রাইব্যুনালে আনা হয়েছে, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। এ বিষয়ে ট্রাইব্যুনাল বা প্রসিকিউশনের কিছু করার নেই। আর উইন্ডোজের বিষয়টি তারা দেখবেন। এ জন্য আইটি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

পরে ট্রাইব্যুনাল নির্দেশ দেন, পাইরেটেড সফটওয়্যার যাতে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাইব্যুনালে লাইসেন্স করা উইন্ডোজ চাইলেন পলক

সর্বশেষ আপডেট ০৮:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬