টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬
- সর্বশেষ আপডেট ০২:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 8
গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) টঙ্গী পশ্চিম থানায় পাঁচজন এবং টঙ্গী পূর্ব থানায় একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বড় দেওরা এলাকার মণ্ডল মার্কেটের বাসিন্দা মো. ফারুক (২৮), শেরপুরের ঝিনাইগাতী এলাকার আলামিন (৩১), নোয়াখালীর মাইজদী এলাকার সাকিবুল হোসেন ওরফে শাকিব (১৯), ঢাকার দোহার এলাকার শিহাব (২৭) এবং নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার মিনহাজ মাসুম (২৮)। অন্যদিকে টঙ্গী পূর্ব থানায় মরকুন মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. মতিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফারুক ও আলামিন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়, সাকিবুল হোসেন ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি এবং মিনহাজ মাসুম গাজীপুর মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য। গ্রেপ্তার শিহাবের কোনো পদবির তথ্য দেওয়া হয়নি।
অন্যদিকে, টঙ্গী পূর্ব থানায় মরকুন মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. মতিনের বিরুদ্ধে মামলা বা অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানাননি পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িতদের ছাড় দেওয়া হবে না।




























