জুলাই আন্দোলনের ‘ট্রফি’ লন্ডনে হস্তান্তর করে অধ্যাপক ইউনূস: সংসদে প্রতিমন্ত্রী

- সর্বশেষ আপডেট ১০:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 89
বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে মূল নেতৃত্ব ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়তে পারেন
তিনি সংসদে উল্লেখ করেন, লন্ডনে গিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে এসেছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা কেউ ট্রফি নিয়ে যাননি। আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের সঙ্গে আলোচনার পরই নির্বাচনের তারিখ দেশে পৌঁছেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে।
এতে স্পষ্ট হয়, এই আন্দোলনের নেতৃত্বে মূল ভূমিকা কোন দলের এবং কোন নেতার ছিল।”
তিনি আরও যোগ করেন, “ক্যাপ্টেন একজনই থাকে। সেই ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ আনা সম্ভব হয়েছে। এর মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে, যা আজকের সংসদে আমাদের অবস্থান নিশ্চিত করেছে।”
রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, “রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছিল আওয়ামী লীগ, অথচ আজ তার মুখের কথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মরণ করা হয়েছে। এটি বিএনপি ও তারেক রহমানের বড় কৃতিত্ব।”
সরকারি উন্নয়ন কর্মসূচি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ‘ফ্যামিলি কার্ড’ ইতিমধ্যেই নারীদের মধ্যে সাড়া ফেলেছে, এবং ‘কৃষক কার্ড’ কৃষকদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। পহেলা বৈশাখ থেকে টাঙ্গাইল সদর থেকে এই কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965

































