ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 138

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধ এলাকা।

জানা গেছে, সকাল ১০টায় রওনা দেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সমন্বিতভাবে।

মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়।

এদিকে সর্বসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ১০:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬