ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বুধবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 92

শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) পালিত হবে। দিবসটি উপলক্ষে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা এবং দায়িত্ব পালনকালে নিহত ও আহত শান্তিরক্ষীদের স্মরণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিহত ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। একই সঙ্গে দিবসটির গুরুত্ব তুলে ধরে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং টেলিভিশন ও বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয়। এরপর থেকে ১ হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন পুলিশ সদস্য বিশ্বের ২৫টি দেশে ২৭টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে ৮ জন নারী সদস্যসহ বাংলাদেশ পুলিশের ৩৭ জন কর্মকর্তা জাতিসংঘ পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন দায়িত্বে কর্মরত রয়েছেন। ২০০০ সাল থেকে নারী সদস্যরাও শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। হাইতির ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তাসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে তাদের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

প্রতিবছর ২৯ মে দিবসটি পালিত হলেও এ বছর ওই দিন সরকারি ছুটি থাকায় ১০ জুন উদযাপন করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বুধবার

সর্বশেষ আপডেট ০৯:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬