ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ভিত্তিতেই বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 164

রাজনৈতিক সমীকরণের চেয়ে মানুষের পারস্পরিক সংযোগকেই বাংলাদেশ-ভারত সম্পর্কের মূলভিত্তি হিসেবে দেখতে চায় সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠবে জনগণের যোগাযোগের ওপর, কোনো রাজনৈতিক দলের পারস্পরিক ঘনিষ্ঠতার ওপর নয়।

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে মন্ত্রী স্পষ্ট করেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নিতে চায় ঢাকা। “আমরা সামনে যেতে চাই, পেছনে নয়,” বলেন তিনি। অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির কথা উল্লেখ করে তিনি যোগ করেন, পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, শক্তি হিসেবে দেখা উচিত।

বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সাম্প্রতিক মব হামলা প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, সীমান্ত পরিস্থিতি, বন্দি বিনিময় ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন এবং দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ও উঠে আসে।

ভারতের আইটেক কর্মসূচিতে বাংলাদেশ থেকে আরও বেশি প্রশিক্ষণার্থী পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন হাইকমিশনার; জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে এ সুযোগ কাজে লাগানোর আশ্বাস দেন।

ভিসা ইস্যুতে মন্ত্রী ভারতীয় ভিসা সেন্টারগুলো পুনরায় চালু এবং ভিসা প্রদানের হার বাড়ানোর অনুরোধ জানান। হাইকমিশনার বলেন, গত দেড় বছরে বিভিন্ন ভিসা সেন্টারে মব হামলা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছিল।

বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রেক্ষাপটে ধাপে ধাপে কেন্দ্রগুলো চালুর পরিকল্পনা রয়েছে এবং ভিসা প্রদানও বাড়বে।

ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের মব হামলা সহ্য করা হবে না।

অনলাইনে ভিসা আবেদন পদ্ধতিতে ওয়েবসাইটে হ্যাকের চেষ্টা হয়েছে—হাইকমিশনারের এমন অভিযোগের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

সীমান্ত হত্যা প্রসঙ্গে মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। তিনি সীমান্তে প্রাণহানির সংখ্যা দ্রুত শূন্যে নামিয়ে আনার আহ্বান জানান।

বৈঠকের শুরুতে নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান হাইকমিশনার। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান মন্ত্রী।

বৈঠকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উপ-হাইকমিশনার পবন বাধে, কাউন্সেলর অভিজিৎ সপ্তর্ষি ও প্রথম সচিব অ্যান মেরি জর্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষেও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনগণের ভিত্তিতেই বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ১০:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬