জনগণকে কনভিন্স করাই বিএনপির ইঞ্জিনিয়ারিং

- সর্বশেষ আপডেট ০৮:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 112
শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেন, জনগণকে নিজেদের পক্ষে নিয়ে আসাটাই দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং।
সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। আমরা এ কাজে আলহামদুলিল্লাহ সফল হয়েছি। জনগণকে আমাদের পক্ষে আনা এবং সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য।” প্রশ্নের দ্বিতীয় অংশে তিনি যোগ করেন, ভালো লক্ষ্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রমও করতে হয়।
সংবাদ সম্মেলনে শুরুতে তারেক রহমান ইংরেজিতে বক্তব্য দেন, পরে বাংলায় বক্তব্য উপস্থাপন করেন। দেশি-বিদেশি অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাবের পাশাপাশি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনসহ সব দলকে অভিনন্দন জানান।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক দিনের মধ্যে দেশের নেতৃত্ব দেবেন এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। তিনি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, তারেক রহমানের নেতৃত্বে দল যেমন ঐক্যবদ্ধ, তেমনি দেশের ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ। নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয়ও নিশ্চয়তা পেয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
































