ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
খাল খননে সমন্বিত উদ্যোগ

জনকল্যাণে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 164

সংগৃহীত ছবি

সারা দেশে নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জনগণের কল্যাণে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

মঙ্গলবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি দেশে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় সেচব্যবস্থায় ঘাটতি ও জলাবদ্ধতার সমস্যা বেড়েছে, ফলে জনদুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

খাল খনন কর্মসূচি টেকসই ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী তিন দিনের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি। জীববৈচিত্র্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক কৌশল প্রয়োগ এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে চলতি অর্থবছরসহ আগামী বছরগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

পানিসম্পদ, কৃষি, স্থানীয় সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খাল খননে সমন্বিত উদ্যোগ

জনকল্যাণে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার: পানিসম্পদমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬