ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চারদিকে মৌলবাদের ষড়যন্ত্র দেখছি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
  • সর্বশেষ আপডেট ০৪:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 58

চারদিকে মৌলবাদের ষড়যন্ত্র দেখছি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

চারদিকে মৌলবাদের ষড়যন্ত্র দেখছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলা ভাষা চর্চার বিভিন্ন জটিলতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এক পৃষ্ঠা শুদ্ধ বাংলায় লিখতে বললে অনেকেই তা পারবেন না। রশ্মি, দীর্ঘ স্বরচিহ্ন, র-ফলা ও য-ফলার মতো বিষয়গুলো বাংলা ভাষা সহজভাবে অনুশীলনের ক্ষেত্রে জটিলতা তৈরি করে। এ কারণে বাংলা ভাষার আধুনিকায়ন নিয়ে ভাষা বিশেষজ্ঞরা আলোচনা করছেন।

এর আগে রাজবাড়ী একাডেমির আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, এবার দশম বাংলা উৎসব উদযাপন করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভাষার প্রতি ভালোবাসা না থাকলে তার বিকাশ সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বোঝাতে হবে, বাংলা একটি অমূল্য ভাষা, যা অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে।

তিনি আরও জানান, দুই দিনব্যাপী এ উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। উৎসবে ভাষা প্রতিযোগিতা, বানান শুদ্ধকরণ, বিপরীত শব্দ লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চারদিকে মৌলবাদের ষড়যন্ত্র দেখছি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬