ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৪ দিনে গ্রেপ্তার ৭০৫, প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 187

গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৭০৫ জনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি ছিনতাইকারী। এ ছাড়া কিশোর গ্যাং সদস্য, মাদক কারবারি, জুয়াড়ি ও চাঁদাবাজও রয়েছে। অভিযানে প্রায় ২ লাখ ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এই তথ্য জানায়।

সিএমপির মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (সদর) মো. আমিনুর রশীদ বলেন, পুলিশ কমিশনার হাসিব আজিজের নির্দেশনায় ২ মার্চ থেকে নগরের বিভিন্ন এলাকায় ‘এস ড্রাইভ’ অভিযান শুরু হয়। অভিযানে সোমবার পর্যন্ত ৭০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৬৭ জন ছিনতাইয়ের অভিযোগে, ১৪৮ জন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, ৯৭ জন মাদক কারবারে, ৬৯ জন জুয়া খেলার অভিযোগে এবং ২৪ জন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি স্টেনগান, একটি বিদেশি সাবমেশিনগান, একটি ওয়ান শুটারগান, তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি দেশীয় তৈরি পাইপগান। এ ছাড়া ৪৭৩টি পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, সাবমেশিনগানের তিনটি ম্যাগাজিন, তিনটি পিস্তলের ম্যাগাজিন, বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র এবং ৪০টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ১ লাখ ৯৮ হাজার ২৭৬ ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ৮৪ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রামে ১৪ দিনে গ্রেপ্তার ৭০৫, প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার

সর্বশেষ আপডেট ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬