ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের চাহিদা নিজস্ব সম্পদ দিয়েই পূরণ করব: অমিত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৮:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 163

শ্রীকাইল-৫ গ্যাস কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। ছবি: সংগৃহীত

কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন খননকৃত শ্রীকাইল-৫ গ্যাস কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “আমরা নিজেদের প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে আমদানিনির্ভরতা কমাতে চাই; যা দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাসের চাহিদা আমরা নিজস্ব সম্পদ থেকে পূরণ করব এবং সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব।”

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কর্তৃক নির্মিত এই কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৮০ লক্ষ ঘনফুট (৮ এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হবে। খননকাজের জন্য ১৩২ কোটি টাকার ব্যয় করা হয়েছে, যা গত ২৮ সেপ্টেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সম্পন্ন হয়।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লেখ করেন, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেলে ব্যয়বহুল এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমবে। এটি শিল্প, সার কারখানা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত সহায়ক হবে। কূপটিতে আনুমানিক ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে, যার মধ্যে প্রায় ২৮ বিসিএফ উত্তোলনযোগ্য।

উদ্বোধন অনুষ্ঠানে বলা হয়, শ্রীকাইল-৫ গ্যাস কূপের মাধ্যমে আগামী ১০ বছর দেশের জ্বালানি চাহিদা পূরণে অবদান রাখবে। ১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরু হলেও শনিবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো।

সংশ্লিষ্টরা আশা করছেন, শ্রীকাইল-৫ গ্যাস কূপ চালু হওয়ার ফলে দেশে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্যাসের চাহিদা নিজস্ব সম্পদ দিয়েই পূরণ করব: অমিত

সর্বশেষ আপডেট ০৮:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬