ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 150

রাজধানীর গুলশানে জুলাই আন্দোলনের সময় আবুজর শেখ (২৪) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আদালত এখনো চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি করেনি।

তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে অবৈধ জনতাকে সংঘবদ্ধ করে বলপ্রয়োগের মাধ্যমে হত্যাকাণ্ডে ভূমিকা রাখেন। গত ১৮ ফেব্রুয়ারি এটিইউ’র উপ-পরিদর্শক ইসরাইল হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেন। শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণিতে বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো হয়। এতে আবুজর শেখ গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তার মৃত্যু হয়।

ঘটনার পর ১৬ নভেম্বর আবুজরের মা ছবি খাতুন গুলশান থানায় হত্যা মামলা করেন। শুরুতে ২৭ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বর্তমানে মামলার তিন আসামি কারাগারে রয়েছেন। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এখন চার্জশিট গ্রহণ এবং পরবর্তী আইনি পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুলশান হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সর্বশেষ আপডেট ০৪:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬