ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় গণপিটুনিতে ২ জন নিহত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 158

গাইবান্ধায় গণপিটুনিতে ২ জন নিহত।

গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাদুল্লাহপুর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম জানান, ভোররাতে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় প্রবেশ করেন। এ সময় তারা এক পথচারীর কাছ থেকে জোরপূর্বক মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে জড়ো হন।

এ সময় সন্দেহভাজনদের একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপর দুজন জনতার হাতে আটক হন। পরে উত্তেজিত জনতার মারধরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত দুজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দুটি গাইবান্ধা জেনারেল হাসপাতাল-এর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাদুল্লাহপুর থানা সূত্রে আরও জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যা নিহতদের ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাইবান্ধায় গণপিটুনিতে ২ জন নিহত

সর্বশেষ আপডেট ০৪:১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬